6
অন্ধকারে আলো আঁধারী সাদা কালো রাস্তাটি
যার দুই ধার সারি বদ্ধ লাল ক্রুশ গুলি,
সাইলকরা খোলা মাঠে হিসেব করে
স্পার্টাকাসদের মাংসের;
লোহিত সাগরে একটি জাহাজ
মাথা উঁচু করে নিয়ে চলে
সদ্য লুঠ হওয়া একখানি আস্ত পিরামিডকে,
সুবিধাবাদীরা দোর দেয় ঘরে ।
- দেবশ্রী
দাদা মশাই বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষক শ্রী বিনয় ভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত । বিবাহ পরবর্তী জীবনে স্বামীর চাকরির সূত্রে রাজ্যের বিভিন্ন জেলায় থাকতে হয় । এই সময় সমাজ সেবা মূলক কাছে জড়িয়ে পড়ার সুবাদে সমাজের বিভিন্ন মানুষের সংস্পর্শে আসা, সেই থেকে লেখা শুরু । লেখিকার লেখাতে সমাজের খেটে খাওয়া খুব সাধারণ মানুষের জীবন যাত্রার বাস্তব চিত্র ফুটে উঠেছে ।লেখিকা পথ শিশুদের নিয়ে"অঙ্কুর" নামক একটি সাংস্কৃতিক দল তৈরি করেন ।
Comments
Post a Comment